চলছে চতুর্থ দিনের ডিসি সম্মেলন

আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৩:২৬ পিএম


চলছে চতুর্থ দিনের ডিসি সম্মেলন
ডিসি সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন। ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন চলছে।

বুধবার (৬ মে) সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে।

বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন যে, দেশের জেলা স্টেডিয়ামের মাঠগুলো এখন থেকে আর মেলা বা অন্য কোনো বাণিজ্যিক কাজের জন্য বরাদ্দ দেওয়া হবে না।

তিনি জোর দিয়ে বলেন, স্টেডিয়াম হবে শুধুমাত্র খেলোয়াড়দের অনুশীলনের জায়গা। মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে দেশের জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলগুলো দ্রুত সংস্কার করা হবে। এছাড়া জেলা প্রশাসকদের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে একটি বিশেষ কানেক্টিভিটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে বড় ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

তিনি স্বীকার করেন যে, অতীতে দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে অনেক প্রকৃত অভাবী মানুষ সরকারি ভাতার সুবিধা পাননি। এই অনিয়ম বন্ধে সরকার বর্তমানে ভাতাভোগীদের তালিকা পুরোপুরি হালনাগাদ করার কাজ শুরু করেছে। এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে, যাতে প্রকৃত দুস্থ ব্যক্তিরাই সরকারি সহায়তার আওতায় আসেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission