ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৪১ এএম

জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তিনি।

তার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।

রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভেতরে ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকারী দল স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দলের সদস্যরা সেখানে পৌঁছেছেন। পরিচ্ছন্নতাকর্মীরাও প্রধান ফটক ও অভ্যন্তরীণ প্রাঙ্গণ পরিষ্কারের কাজ শেষ করেছেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাভারজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

আরও পড়ুন

তিনি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে না। তবে ধীরগতির বা অবৈধ যানবাহন চলাচল ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিম ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রীর কড়া বার্তা 
ডিমের বাজারে অস্বাভাবিক দাম বাড়ানো, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে চাপে ফেলা যাবে না বলে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিম ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রীর কড়া বার্তা 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ আমরা ফিরিয়ে আনবো।
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কোথাও পটকা ফাটাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কোথাও পটকা ফাটাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির
‘১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি