ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মানব পাচার ও চোরাচালান বন্ধে সরকার জোরালো ভূমিকা রাখছে: স্বরাষ্ট্র সচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, এই বৈশ্বিক অপরাধ দমনে সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ প্রণয়ন করেছে, যা অপরাধীদের দমনে এক যুগান্তকারী পদক্ষেপ।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

আরও পড়ুন

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, নতুন এই আইনে কেবল পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই নয়, বরং ভুক্তভোগীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন,মানব পাচার প্রতিরোধে কেবল কঠোর আইনই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। অনলাইন প্রতারণা, স্ক্যামিং ও মুক্তিপণ আদায়ের মতো নতুন ধারার অপরাধগুলোকেও এবার এই আইনের আওতায় আনা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, ২০১২ সালের আইনের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন আইনে পাচারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সম্পত্তি আটক করা এবং আসামির অনুপস্থিতিতে বিচার করার মতো কঠোর বিধান রাখা হয়েছে। এছাড়া পাসপোর্ট ও ভিসা জালিয়াতি এবং ভুয়া চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার বিরুদ্ধেও শাস্তির মাত্রা বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম।

বক্তারা জানান, এই আইনে প্রথমবারের মতো মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত সব বিধান একীভূত করা হয়েছে। পাচারের শিকার ভুক্তভোগী যদি অনিচ্ছাকৃতভাবে জাল পাসপোর্ট ব্যবহার বা অনুপ্রবেশের মতো কাজে জড়িয়েও পড়ে, তবে তাকে আইনের আওতায় আসামি করা হবে না। এছাড়া ভুক্তভোগীদের আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় প্রতি ৬ মাস অন্তর প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে, যা ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করবে।

কর্মশালায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সচিব বলেন, মানব পাচার চক্রের মূলোৎপাটন এবং অবৈধ পথে বিদেশ গমনের প্রবণতা হ্রাসে আইন প্রয়োগের পাশাপাশি গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত জরুরি।

সূত্র: বাসস

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
চোরাচালান মামলার আসামি যুবদল নেতা আইনশৃঙ্খলা কমিটির সদস্য
সীমান্তে লুকানো ছিল বিপুল ভারতীয় মোবাইল, ঘটনা কী
মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম
চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি