ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জীববৈচিত্র্য সংরক্ষণে দেশে ‘জিন পুল’ গঠন জরুরি: বিশেষজ্ঞরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: বাসস

জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে জরুরি-ভিত্তিতে ‘জিন পুল’ গড়ে তোলা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন কারণে দেশে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে রয়েছে। তাই দেশের বিভিন্ন অঞ্চলে জিন পুল প্রতিষ্ঠা করা উচিত।’

জীববৈচিত্র্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জিন পুল হলো কোনো নির্দিষ্ট আন্তঃপ্রজননক্ষ প্রাণী, উদ্ভিদ বা কীটপতঙ্গের সব ধরনের জিনগত উপাদান অর্থাৎ সব জিন ও তাদের বিভিন্ন রূপের (অ্যালিল) সমাহার।

তিনি বলেন, জিন পুল একটি প্রজাতির সামগ্রিক জিনগত বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে, যা প্রাকৃতিক নির্বাচন ও বিবর্তনের ভিত্তি হিসেবে কাজ করে।

বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)-এর প্রোগ্রাম ম্যানেজার (স্পিসিজ অ্যান্ড হ্যাবিট্যাটস) এবিএম সরওয়ার আলম বলেন, দেশের জীববৈচিত্র্য নানা হুমকির মুখে এবং অনেক প্রজাতি সংকরায়নের শিকার হওয়ায় বন্যপ্রাণী, উদ্ভিদ ও কীটপতঙ্গ সংরক্ষণে জিন পুল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেছো কুমির বা ঘড়িয়াল (গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস)-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের নদীগুলোতে ঘড়িয়াল পাওয়া গেলেও ভারত এটিকে নিজেদের প্রজাতি বলে দাবি করে।

তিনি বলেন, ‘আমাদের যদি জিন পুল থাকত, তাহলে আমরা বলতে পারতাম এ প্রজাতিটি আমাদের কি না।’

বাংলাদেশে দ্রুত আবাসস্থল ধ্বংস, শিল্প দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বহু প্রজাতির অস্তিত্বকে বিপন্ন করছে।

আইইউসিএন বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ ও উভচর প্রাণীর ১৫৬টি প্রজাতি ঝুঁকিতে রয়েছে। এছাড়া প্রায় ১০ শতাংশ উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বন উজাড়, জলাভূমি ধ্বংস ও অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ জীববৈচিত্র্যের প্রধান হুমকি। সুন্দরবন ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে মাছ ও বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আইইউসিএন বাংলাদেশের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন বলেন, মানুষের কর্মকাণ্ড ও প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে বিভিন্ন প্রজাতি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পর্যাপ্ত জনবল, আইন প্রয়োগ এবং প্রকৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগের অভাবে দেশে বন ধ্বংস ও বনাঞ্চলের অবক্ষয় চলছেই।

বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার ‘সন্দেহজনক’ বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এ ক্ষেত্রে কমিউনিটি সম্পৃক্ততা এখনও পরিণত হয়নি বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘কমিউনিটি সম্পৃক্ততায় এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে স্থানীয় মানুষ বন রক্ষায় এগিয়ে আসে।’

স্থানীয় জনগণকে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করতে প্রণোদনামূলক কর্মসূচি চালু এবং স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জীববৈচিত্র্য নিশ্চিত করতে মনোকালচার সীমিত করার পরামর্শ দিয়ে ইশতিয়াক উদ্দিন বলেন, ‘মনোকালচার পুরোপুরি বন্ধ করা কঠিন হবে, তবে চাহিদা অনুযায়ী এটি সীমিত রাখতে হবে।’

আগামীকাল (২২ মে) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘স্থানীয় উদ্যোগ, বৈশ্বিক প্রভাব’, যা কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরছে। একই সঙ্গে এটি কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্কের ২৩টি লক্ষ্যমাত্রার সঙ্গে স্থানীয় উদ্যোগের সংযোগের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে।

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছবেন।
আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে মাহদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদের জন্য সব প্রফেশনাল শর্ত পূরণ করে নিজ যোগ্যতায় জাইমা রহমান সেখানে নিয়োগ পেয়েছেন। বরং এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত। তিনি বলেন, তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যার জন্য পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হয়, উনার যে প্রোফাইল তার সঙ্গে ম্যাচ করা। সুতরাং আমার মনে হয় এই যে নিজ যোগ্যতায়, নিজ মেধায় একটা মানুষ জাতিসংঘে উনার মতন করে প্রতিনিধিত্ব করছেন উনার নিজের প্রফেশনাল ক্যারিয়ারের জন্য।  ‘এর সঙ্গে সরকারের ন্যূনতম কোথাও কোনো সম্পৃক্ততা নেই। বরং আমরা দেখেছি যে পূর্ববর্তী যে ধারা ছিলো যেখানে হয়তো কেউ রাজনৈতিক কারণে জাতিসংঘে পারিবারিক প্রভাব বলে সৃষ্টি করতে চাইতেন।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আরটিভি/এসআর 
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তার কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন। একটি মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেছেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি প্রাপ্তি। রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারকেই এ সংকটের সমাধান করতে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের উদারতার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং স্বনির্ভর বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরেছেন। চার দিনের সফরে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রফতানি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন বলেও দাবি করেন মাহদী আমিন। গত সাত মাসে সরকার মানবাধিকার রক্ষা করে কীভাবে কাজ করেছে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশ্বব্যাংকের বৈঠকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গেও একটি বৈঠক হয়েছে। এর ফলে সামনে বাংলাদেশ বিমানের বহর আরও বড় করার সুযোগ তৈরি হবে। সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি প্রেস ব্রিফিংয়ের বিষয়ে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সাংবাদিকদের বার্তা পৌঁছে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি কেন
ডাবের পানি কতক্ষণ ভালো থাকে, জানুন সংরক্ষণের সঠিক নিয়ম
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ