মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১০:২৭ এএম


মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার যাচ্ছেন আজ। বুধবার সকালে (১৭ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

জানা গেছে, তিনি সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পথে রওয়ানা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী পরে দুপুর আড়াইটায় সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission