রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১০:২১ পিএম


রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ
ছবি: সংগ্রহীত

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ।

গেজেটে অনুযায়ী, ৩৪৯ জন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য ২৯৯ জন। আর সংরক্ষিত আসনের ৫০ জন।

চট্টগ্রাম-৪ আসন এ তালিকা থেকে বাদ পড়েছে। কারণ উচ্চ আদালত ওই আসনের জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন।

আখতার আহমেদ বলেন, তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

এ ছাড়া ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

 

পুরো তালিকা দেখতে ক্লিক করুন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission