জানাজা শেষে ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬ , ১২:৫১ পিএম


জানাজা শেষে ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের মরদেহ ময়মনসিংহ নেয়া হচ্ছে। বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ শাকিলের স্বজনরা অংশ নেন। পরে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

জানাজা শেষে সাড়ে ১১টার দিকে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ রওনা দেয় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স।

বাদ মাগরিব ময়মনসিংহ কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে ভাটিকাশর কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সকালে ঢাকা মেডিক্যালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। শাকিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৯টা ২০ মিনিটে তার ময়নাতদন্ত শেষ হয়। এর আগে সকালে ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ ৭টা ৫০ মিনিটে বারডেম হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, ময়নাতদন্তে শাকিলের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে কি না তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি শাকিলের মরদেহ গুলশান–২ এর জাপানি রেস্তোরাঁ সামদাদো থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হয়। কিন্তু মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হয়।

শাকিলের মারা যাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

 

এম / জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission