দুদকে স্ত্রীসহ ফালুর বিরুদ্ধে চার্জশিট

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ , ০৪:৩৪ পিএম


দুদকে স্ত্রীসহ ফালুর বিরুদ্ধে চার্জশিট

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু এবং তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের উপ পরিচালক সৈয়দ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে চার্জশিটের অনুমোদন দেয়া হয়। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। 

ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অপরদিকে একই বছরের ১০ আগস্ট ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।

আরও পড়ুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission