লেফটেন্যান্ট কর্নেল পদে ৪ নারীর পদোন্নতি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ , ০৭:১২ পিএম


লেফটেন্যান্ট কর্নেল পদে ৪ নারীর পদোন্নতি

লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী কর্মকর্তাকে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সেনাবাহিনী সদর দফতরে ওই নারী সেনা কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেজর পদমর্যাদা থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পাওয়া চার নারী অফিসার হলেন- মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এসব নারী অফিসাররা ইতিমধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী অফিসারকে মেজর হতে লে. কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।’’

সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী অফিসারদের লে. কর্নেল পদে পদোন্নতি দেওয়ার মাধ্যমে সেই পদক্ষেপে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করা হয়েছে।

আরো পড়ুন:

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission