ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। নবগঠিত এই সেলটি প্রবাসীদের অধিকার সুরক্ষা ও আইনি জটিলতা নিরসনে কাজ করবে।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বিষয়ে মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, এই আদেশ আজ থেকেই কার্যকর হচ্ছে। প্রবাসীরা সরাসরি অভিযোগ সেলে তাদের সমস্যা জমা দিতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ নেওয়ার প্রক্রিয়া চালু করা হচ্ছে, যার বিস্তারিত পদ্ধতি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী, মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিবকে আহ্বায়ক করে মোট পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে। সেলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব।

আদেশে আরও বলা হয়, প্রবাসীরা তাদের অভিযোগ [email protected] এবং [email protected] এই দুটি ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। সেলটি প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত আবেদন এবং সেগুলোর বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হলো, তা দৈনিক অথবা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে নিয়মিত উপস্থাপন করা হবে। কাজের সুবিধার্থে প্রয়োজনে এই সেলটি আরও অতিরিক্ত সদস্য কো-অপ্ট বা যুক্ত করার ক্ষমতা রাখবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী