ওবামাকেয়ার বাতিল ও কর্মকর্তাদের বহিষ্কারে ট্রাম্পের প্রথম দিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ , ১১:৪৭ এএম


ওবামাকেয়ার বাতিল ও কর্মকর্তাদের বহিষ্কারে ট্রাম্পের প্রথম দিন

ক্ষমতা নেয়ার পরে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই তা প্রমাণ করে দিলেন নতুন প্রেসিডেন্ট। ওবামাকেয়ার বাতিল, প্রশাসনের কর্মকর্তাদের বহিষ্কার দিয়ে শুরু করলেন প্রথম দিন।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘ওবামাকেয়ার’ বিল বাতিলের কার্যনির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি বাতিল না করার জন্য অনুরোধ করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে হোয়াইট হাউসের ওয়েবসাইটও। ওয়েবসাইটের প্রবীণ সেনা কর্মকর্তাদের পেইজে লেখা হয়েছে, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্তের মাধ্যমে আমাদের সংস্কার শুরু হবে। সে সঙ্গে পেইজের শিরোনাম করা হয়েছে, ‘আমাদের সেনাবাহিনীকে ফের শক্তিশালী করা হবে’।

ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সব তথ্য। বহিষ্কার করেছেন ‘দ্য ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স’ এর অনেক কর্মকর্তাকে।  

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ নিশ্চিত করতে বিলও সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিসকে নিয়োগ দেয়া হয়েছে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে।



এফএস/এইচটি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission