বিক্ষোভের মধ্যেই ভারতে নাগরিকত্ব আইন কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১১ জানুয়ারি ২০২০ , ০৯:০২ এএম


citizenship amendment act comes into effect
ছবি সংগৃহীত

ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই দেশটিতে শুক্রবার থেকে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এর ফলে বিতর্কিত এই আইন ভারতের মতো ‘ধর্মনিরপেক্ষ' দেশে এই প্রথমবার ধর্মকে নাগরিকত্বের মানদণ্ড হিসেবে তৈরি করলো।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যকরী হয়েছে সিএএ। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে এই আইন অনুযায়ী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৪ (২০১৯ এর ৪৭) এর ধারা ১ এর উপ-ধারা (২) দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ কেন্দ্র সরকার দ্বারা ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকরী হবে।

এদিকে হঠাৎ করে দেশজুড়ে এভাবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে বলা হয়েছিল যে এখনই এই আইন কার্যকর করা হচ্ছে না। তাই তড়িঘড়ি করে এই আইন বাস্তবায়ন হওয়া নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন করে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইতোমধ্যে পশ্চিমবঙ্গ, কেরালাসহ একাধিক রাজ্য জানিয়েছে, তারা এই আইন কার্যকর করতে দেবে না।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছেন এবং ৩১ ডিসেম্বর, ২০১৪ এর আগে ভারতে এসেছেন তারা আর অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হবেন না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission