ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কীভাবে ছড়ায় এই প্রাণঘাতী হান্টাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে প্রাণঘাতী হান্টাভাইরাস সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায় এবং এটি দুই ধরনের গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। এর একটি কিডনিতে প্রভাব ফেলে, অন্যটি ফুসফুসে আঘাত হানে যা সবচেয়ে বেশি উদ্বেগজনক।

ফুসফুস আক্রান্ত হলে রোগটি হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম নামে পরিচিত (এইচপিএস) নামে পরিচিত। এতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই ধরনের সংক্রমণ সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। কোনো কোনো ক্ষেত্রে এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এটা বিরল।

সাধারণত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাব থেকে হান্টাভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইঁদুর বাসা বেঁধেছে এমন জায়গা পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়ার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।

চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটের তথ্যমতে, দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে। সত্তরের দশকে ওই এলাকাতেই প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল।

তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০০ জন এইচপিএসে আক্রান্ত হন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে খ্যাতিমান পিয়ানোবাদক বেটসি আরাকাওয়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান, যা এ রোগের ঝুঁকিকে নতুন করে আলোচনায় এনেছে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) জানিয়েছে, ভাইরাসে সংক্রমণের ১ থেকে ৮ সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। শুরুতে জ্বর, ক্লান্তি ও শরীরব্যথার মতো ফ্লু-সদৃশ লক্ষণ দেখা দেয়। এরপর ৪ থেকে ১০ দিনের মধ্যে কাশি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, অনেক ক্ষেত্রে ফুসফুসে তরল জমে যায়।

সিডিসি আরও জানায়, সংক্রমণের প্রথম ৭২ ঘণ্টায় রোগ শনাক্ত করা কঠিন হওয়ায় এটি অনেক সময় সাধারণ ফ্লু হিসেবে ভুল ধরা পড়ে।

হান্টাভাইরাসের নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা এখনো নেই। চিকিৎসায় মূলত বিশ্রাম, শরীরে তরলের ভারসাম্য রক্ষা এবং গুরুতর ক্ষেত্রে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো বসতবাড়িতে ইঁদুরের উপস্থিতি নিয়ন্ত্রণ করা। ইঁদুরের শুকনো বিষ্ঠা বা মল ঝাড়ু বা ভ্যাকুয়াম করার সময় সতর্ক থাকতে হবে, কারণ এতে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়তে পারে।

তারা পরামর্শ দেন, ইঁদুরের বসবাসের স্থান পরিষ্কার করার সময় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
আরও পড়ুন
নেদারল্যান্ডসে ‘ট্রাম্প ট্যাবলেট’ সেবনকারীদের সতর্ক করে রেড অ্যালার্ট
বরিশালে পাইপলাইনের পানি প্রকল্প পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত
নেদারল্যান্ডসে ভয়াবহ পানির সংকট, সতর্কতা জারি 
তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ