প্রত্যেক জেলায় ট্রেন যাবে: রেলমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২০ , ০২:০৪ পিএম


প্রত্যেক জেলায় ট্রেন যাবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের ৬৪টি জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশেই দেশের প্রত্যেকটি জেলায় ট্রেন নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, এখন একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে রেলওয়ে। এ প্রতিষ্ঠানে হাসপাতাল আছে, স্কুল আছে, নিজস্ব নিরাপত্তাবাহিনী ও যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাও আছে। আমরা এখন আর অন্যের ওপর নির্ভরশীল নই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি। তার নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। তিনি এ রেল ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের ৩০ থেকে ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০২২ সালের মধ্যেই এ কাজ শেষ হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission