ঢাকা ছাড়লেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:৫০ পিএম


ঢাকা ছাড়লেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

৩ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

সফরশেষে নিজ দেশে ফিরে যাওয়ার আগে মাহমুদ আব্বাসকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বিশেষ দল গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানান।

গেলো ১ ফেব্রুয়ারি বুধবার প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকা আসেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। গেলো বছর জাপান ও জর্ডান সফরের সময় হযরত শাহজালাল বিমানবন্দরে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাহমুদ আব্বাস। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া নৈশভোজে অংশ নেন। এছাড়া শুক্রবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দু'দেশের সরকার প্রধানের উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়। ফিলিস্তিন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে স্মারকে সই করেন।

এইচটি/এসজে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission