রাবিতে সব ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

আরটিভি নিউজ

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৩ পিএম


রাবিতে সব ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

 

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ একাধিক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটি।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষকদের লাঞ্ছিত করেছে, তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

 

আরটিভি/টিআই

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission