ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কুবিতে ভিসিকে গ্রেপ্তার ও পদত্যাগের দাবি ছাত্রদলের

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: আরটিভি

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পক্ষপাতিত্ব এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর হায়দার আলী ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, জনগণের এনআইডি তথ্য পাচার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের সাথে আসামি হয়েও ভিসি পদে বহাল থাকা অনৈতিক। তারা দাবি করেন, বর্তমান প্রশাসনের আমলে বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের পরিবর্তে অনিয়ম ও দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পক্ষপাতিত্ব, টেন্ডারে অনিয়ম এবং সিন্ডিকেট ও নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজন করার মতো বিধিবহির্ভূত কার্যক্রমের কথা উল্লেখ করেন তারা। তাদের দাবি, এর মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

>ভিসিকে গ্রেপ্তার এবং ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগ।

>বিগত কয়েক বছরের নিয়োগের তদন্ত প্রতিবেদন প্রকাশ।

>দুদকের (দুদক) তদন্তের অগ্রগতি জানানো।

আরও পড়ুন

>প্রক্টরিয়াল বডির অপসারণ।

>শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মেহেদী হাসান সোহাগ, সাগর আহমেদ, সাইদুল ইসলাম শাওন এবং সদস্য মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এদিকে, একই দাবিতে ‘কুবি সচেতন শিক্ষার্থী’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে দ্রুত সমাধানের দাবি জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আরও পড়ুন
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
চাঁদাবাজি করে ধরা খেয়ে দল থেকে বহিষ্কার তালহা
ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল