জাবি শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার

আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৮ পিএম


জাবি থেকে শিক্ষার্থী তৌফিক আজীবন বহিষ্কার
তৌফিক ইসলাম নাবিল। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় নাবিলকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন

তৌফিক ইসলাম জাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী।

গত ৩০ জুন হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার ঘটনায় নাবিলকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের আলোকে তাকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission