মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৬:৫৪ পিএম


মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফিরলেও, বিভিন্ন কারণে বেশ কিছু শিক্ষার্থী থেকে যাচ্ছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে।

বিজ্ঞাপন

মাভাবিপ্রবির হলে অবস্থানরত এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, পারিবারিক বা ব্যক্তিগত নানা কারণে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের দিন  দুপুরে হলে উপস্থিত শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত মানের খাবাররের ব্যবস্থা। যাতে শিক্ষার্থীরা পরিবারের অনুপস্থিতিতে ক্যাম্পাসেই ঈদের আমেজ অনুভব করতে পারে। 

বিজ্ঞাপন

বিভিন্ন হলের প্রভোস্টদের সাথে কথা বলে জানা যায় যে, ঈদের ছুটির মধ্যেও জননেতা আব্দুল মান্নান হলে ১২-১৩ জন , শহীদ আবরার ফাহাদ হলে ১২ জন, শহীদ ওসমান হাদী হলে ৬ জন এবং শহীদ জিয়াউর রহমান হলে ৪ জন শিক্ষার্থী অবস্থান করছে। তবে ঈদের দিন এই সংখ্যা কিছুটা কমতেও পারে। 

এ বিষয়ে জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ দেলোয়ার জাহান মলয় বলেন, ঈদেও আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে বাড়ি যেতে পারে না। যদিও এবার ঈদের মধ্যে চাকরির পরীক্ষাগুলো কম থাকায় গত বছরগুলোর তুলনায় এবার হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। তাদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করেছি যেন তারা অন্তত ক্যাম্পাসে থেকেও ঈদের অনুভূতিটা পায়। গত বছর ঈদুল আজহার মত করে এবার ঈদুল ফিতরেও ঈদের দিন দুপুরে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। এজন্য প্রত্যেক হল থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়েছে যাদের মাধ্যমে খাবারগুলো বিতরন করা হবে।

বিজ্ঞাপন

শহিদ উসমান হাদী হলে অবস্থানরত শিক্ষার্থী আব্দুস সালাম জানান, পরিবারের কথা মনে পড়লেও আনুষঙ্গিক কিছু কারণে এবার বাড়িতে যেতে পারছেন না। এজন্য বাধ্য হয়েই ক্যাম্পাসে অবস্থান করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদী তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission