বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল

বাসস

শনিবার, ০৯ মে ২০২৬ , ০১:৪১ পিএম


বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল
অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

বিএমইউ’র অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব দেওয়া হল। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন

ডা. মো. মোস্তফা কামাল বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্সের সভাপতি। তিনি অ্যানেসথেসিওলজি এবং পেইন মেডিসিন গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেসথেসিওলজিস্টস ও ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্সের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ায় তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়সহ দেশের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন বিএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission