ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সামান্য জ্বরেই আসছে ভয়ংকর হান্তাভাইরাস! সতর্ক থাকুন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

জ্বর, শরীর ব্যথা আর ক্লান্তি—ঋতু বদলের সময়ে এসব সমস্যা অনেকেই সাধারণ সর্দি-জ্বর ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের সতর্কবার্তা, সব জ্বর সাধারণ নয়। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হয়ে সামনে এসেছে হান্তা ভাইরাস। সম্প্রতি নেদারল্যান্ডসের একটি বিলাসবহুল জাহাজে এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। এরপর থেকেই ভাইরাসটি নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশে।

হান্তাভাইরাস কী?

বিশেষজ্ঞরা বলছেন, হান্তাভাইরাস মূলত ইঁদুরের মল, মূত্র ও লালা থেকে ছড়ায়। নোংরা ঘর, গুদাম বা দীর্ঘদিন বন্ধ থাকা জায়গা পরিষ্কার করার সময় ধুলোর সঙ্গে ভাইরাস বাতাসে মিশে মানুষের শরীরে ঢুকে যেতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না কখন এই ভাইরাস শরীরে প্রবেশ করেছে।

কীভাবে শরীরে আক্রমণ করে?

প্রথমদিকে হালকা জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, বমিভাব বা পেটব্যথার মতো সাধারণ লক্ষণ দেখা দেয়। তাই অনেকেই এটিকে মৌসুমি জ্বর ভেবে ভুল করেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। আক্রান্ত ব্যক্তির যেসব লক্ষণ দেখা দিতে পারে- জ্বর ও শরীর কাঁপুনি, মাথাব্যথা ও তীব্র শরীর ব্যথা, শ্বাসকষ্ট শুরু হয়, বুক ভারী লাগে, ক্লান্তি ও বমিভাব, ফুসফুসে পানি জমতে পারে। তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা ছাড়া উপায় থাকে না।

কারা বেশি ঝুঁকিতে?

সব হান্তাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না। তবে বর্তমানে যে ধরনের ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি খুব ঘনিষ্ঠ সংস্পর্শে একজন থেকে আরেকজনে ছড়াতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যাদের বাড়ি বা আশপাশে ইঁদুরের উপদ্রব বেশি, কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ, পাহাড়ি এলাকায় ভ্রমণকারী কিংবা পুরোনো ঘর পরিষ্কার করেন—তাদের ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

কেন এত ভয়ংকর?

  • ভাইরাসটি ফুসফুসে দ্রুত ক্ষতি করে
  • শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায়
  • রক্তনালি থেকে তরল বের হয়ে ফুসফুসে জমতে পারে
  • এতে শ্বাসযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়

কীভাবে সতর্ক থাকবেন ও চিকিৎসকদের পরামর্শ

এখন পর্যন্ত এই ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা বিশেষ ওষুধ নেই। তাই সতর্ক থাকাই সবচেয়ে বড় উপায়। বিশেষজ্ঞরা বলছেন, নোংরা জায়গা পরিষ্কার করার সময় অবশ্যই মুখে মাস্ক ও হাতে দস্তানা ব্যবহার করতে হবে। ইঁদুরের মল বা মূত্র দেখা গেলে সরাসরি হাত না দিয়ে জীবাণুনাশক ব্যবহার করা উচিত। পাশাপাশি খাবার খোলা না রেখে ঘর পরিষ্কার রাখার পরামর্শও দিয়েছেন তারা।

চিকিৎসকদের সতর্কবার্তা, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
নারীদের মধ্যে দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূত্রনালির সংক্রমণ এবং কিছু অটোইমিউন রোগ কিডনির ক্ষতির কারণ হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ না থাকায় রোগ শনাক্ত হতে দেরি হয়। তাই কিডনির সম্ভাব্য পাঁচটি লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। অনেক নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোয় শরীরে এসব সমস্যার উপস্থিতি বুঝতে পারেন না। ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হতে দেরি হয়, যা কিডনির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের ওপরও প্রভাব ফেলতে পারে। এ ছাড়া নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যায়। লুপাস নেফ্রাইটিসের মতো অটোইমিউন রোগও কিডনির ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, বারবার মূত্রনালির সংক্রমণ এবং কিছু ক্ষেত্রে পানিশূন্যতা কিডনির স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিডনি রোগের যে ৫ লক্ষণে সতর্ক হবেন ১. সকালে চোখ-মুখ ফুলে যাওয়া ঘুম থেকে ওঠার পর চোখ ও মুখ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া কিডনির সমস্যার একটি সম্ভাব্য লক্ষণ। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে অতিরিক্ত তরল জমতে পারে। এ ছাড়া প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে গেলেও শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। নিয়মিত এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ২. পা ও গোড়ালি ফুলে যাওয়া পা, গোড়ালি কিংবা পায়ের পাতা অস্বাভাবিকভাবে ফুলে গেলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কিডনির কার্যকারিতা ব্যাহত হলে শরীরে তরল জমে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘক্ষণ বসে থাকা, শিরার সমস্যা কিংবা হৃদ্‌রোগের কারণেও পা ফুলতে পারে। ৩. পেশিতে ব্যথা বা খিঁচুনি কিডনি শরীরে পানি ও বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনির কার্যকারিতা কমে গেলে এ ভারসাম্য বিঘ্নিত হয়ে পেশিতে ব্যথা, দুর্বলতা বা খিঁচুনি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ৪. শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করা কিডনির গুরুতর সমস্যায় শরীরে অতিরিক্ত তরল জমে ফুসফুসে প্রভাব ফেলতে পারে। এর ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বুকে চাপ বা ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হলে তা জরুরি অবস্থার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিতে হবে। ৫. প্রস্রাবের ধরনে পরিবর্তন প্রস্রাবের পরিমাণ বা ধরনে অস্বাভাবিক পরিবর্তন কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে। রাতে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এসব লক্ষণ অবহেলা করা উচিত নয়। বিশেষ করে প্রস্রাবে রক্ত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে কী করবেন? কিডনি রোগের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা, সুষম খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূত্রনালির সংক্রমণ হলে যথাযথ চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন থেকেও বিরত থাকা উচিত। তবে এসব লক্ষণ দেখা দিলেই কিডনি রোগ হয়েছে, এমন নয়। অন্য বিভিন্ন কারণেও একই ধরনের উপসর্গ হতে পারে। কিডনির অবস্থা জানতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে ক্রিয়েটিনিন ও ইজিএফআর পরীক্ষা, প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদি কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। তাই ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সূত্র: আনন্দবাজার আরটিভি/এসকে
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দে ভরে উঠত মন।
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
বিশ্ব ডিম দিবস আজ
আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস।
বিশ্ব ডিম দিবস আজ
আরও পড়ুন
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩১৪
পরিবারে একজন অসুস্থ হলে অন্যদের সংক্রমণ থেকে বাঁচাতে যা করবেন
কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যু বেড়ে ২৬৪২