২৩ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৮:৫৬ এএম


২৩ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৩ দিনের ছুটি শেষে রোববার (১৪ জুন) থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
 
শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করীম চৌধুরী।
 
তিনি জানান, ২৩ দিন ছুটির পর রোববার থেকে পুরোদমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। যদিও বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রম চালু ছিল।

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে ইতোমধ্যে আবাসিক হল ও মেসগুলোতে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে। 

আরও পড়ুন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া ২২ ও ২৩ মে, এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২৩ দিনের ছুটিতে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission