ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০২:৩৪ পিএম


ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫ বছর পর ফের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিসংখ্যান ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার পারভেজ ও সদস্যসচিব হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করা হয়।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী এবং সানভীর অনিক। 

আরও পড়ুন

এ ছাড়া কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মো. মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন সদস্য হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission