ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পদ পেলেন যারা

‎বেরোবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে কেন্দ্রীয় সংসদের ছাত্রদল এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
‎
‎এতে সহ-সভাপতি হলেন, মোঃ সজীব মিয়া, মোঃ নাইমুল ইসলাম নিরব, মোঃ শাহরিয়ার ফেরদৌস স্মরণ, মোঃ রাকিব আহমেদ, মোঃ আশিকুর রহমান, কাজী মোনায়েম মাহিন, মোঃ আলমগীর, মোঃ সাকিব আল নাইম, মোঃ আহসান হাবিব, মোঃ ওয়াহিদুর জামাল, মেহেদী হাসান, সবুজ কুমার (আদিত্য)।
‎
‎যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত হলেন- জাকির সরকার জীম, মোঃ ইসমাইল হোসেন, মোছাব্বির হোসেন সাগর, মাহিন আহমেদ, মোঃ সালমান ইমতিয়াজ সাকিব, মোঃ সিফাত আব্দুল্লাহ, মোঃ সুজন মিয়া, মোঃ তারেক হোসেন, তানভীর আহমেদ, শামীম জাহান হিরণ, মোঃ রুহুল আমিন সরকার, মোঃ আশিদুল ইসলাম আশিক, সামছুল আলম সৃজন, মোঃ জাহিদ হাসান, মোঃ সাকিব হোসাইন, শাহনেওয়াজ সিয়াম, সিহাব আহমেদ রায়হান, মোঃ জিহাদ মন্ডল, হাসিবুল হোসেন শান্ত, মোঃ ফারহান ফারুকী, মোঃ সাদিকুল্লাহ রাহি, শরিফুল ইসলাম, মাহফুজ হোসেন, মোঃ ফয়সাল ইকবাল, মোঃ আরিফুল ইসলাম।

আরও পড়ুন


‎সহ-সাধারণ সম্পাদক হয়েছেন, মোঃ শাফায়েত হোসেন শুভ, মোঃ শাহরিয়ার অপু, মোঃ মুজাহিদ ইসলাম, মোঃ রাজিব মাহমুদ, শরিফুল ইসলাম, মোঃ শুরুজ্জামান শুভ, মোঃ রাসেল মিয়া, মোঃ ফুয়াদ ইসলাম রাব্বিল, মোঃ আরিফিন রহমান, মোঃ সাইদুল ইসলাম সুমন, মোঃ শাহাজালাল ইসলাম।
‎
‎এছড়াও কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ৬ জন। তারা হলেন রনক মোহাম্মদ লিখন, তুহিন মিয়া, মোঃ শামীম হোসেন, মোঃ রাকিবুল হাসান সৌরভ, মোঃ রাজু আহমেদ, মোঃ মিনার হোসেন নয়ন
‎
‎এর আগে, চলতি বছরের শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহির রায়হান পদ পেয়েছিলেন। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন মোঃ তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রিফাত হোসেন রাফি।
‎
‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমারা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব ভাই, নাসির ভাই মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সকলে পরিক্ষীত, ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল কাজ করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে কোন ভালো কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে পাশে পাবে।
‎
‎বিলম্বিত কমিটি দেয়ার কারণ বিষয়ে তিনি আরও জানান, সাংগঠনিক ব্যস্ততা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করেন।
‎
‎উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম আংশিক কমিটি প্রকাশ করা হয়। ঐ বিজ্ঞপ্তিতে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছিল।

আরটিভি/ এসকেডি
‎

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। 
রাবিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজধান কর্তন শুরু হয়েছে।  রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় বীজধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহ. এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হকসহ খামার ব্যবস্থাপনা শাখার অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী। এ সময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বছরের এই সময়ে ধান কাটা আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল কৃষিকাজ নয়, বরং আমাদের গ্রামীণ জীবনের একটি উৎসব। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠাপুলি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, বাকৃবির খামারে উৎপাদিত বীজ বিক্রির মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন আর্থিকভাবে উপকৃত হচ্ছে, তেমনি এসব বীজ কৃষকদের জন্য কতটা উপযোগী, তা মাঠপর্যায়ে যাচাইয়ের সুযোগও তৈরি হচ্ছে। বর্তমান বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের কৃষিজমির পরিমাণ ধীরে ধীরে কমে এলেও এ ধরনের কৃষিভিত্তিক কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত রাখতে হবে। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের জন্য তিনি খামারের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রসঙ্গত, খামার ব্যবস্থাপনা শাখায় বিএডিসি, বিনা ও কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় বিভিন্ন জাতের ধান, গম ও তৈলবীজ উৎপাদন করা হয়। এসব বীজ কৃষকদের মধ্যে সরবরাহের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তায় বাকৃবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আরটিভি/টিআর
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনের যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সান্ধ্যকালীন (অনিয়মিত) শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
আরও পড়ুন
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, চলবে রোববার পর্যন্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা