৫ বছর পর হাবিপ্রবি শাখা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৫:৫৪ পিএম


৫ বছর পর হাবিপ্রবি শাখা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন
ছবি : আরটিভি

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রিকালচার অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্ণব। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন একই অনুষদের ১৭ ব্যাচের মো. সানজিদুল ইসলাম।

আরও পড়ুন

এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ইকোনমিকস বিভাগের ২১ ব্যাচের মো. মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের মো. রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইকোনমিকস বিভাগের ২০ ব্যাচের রিদওয়ান হাসান।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ জুন হাবিপ্রবি শাখা ছাত্রদলের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। প্রায় পাঁচ বছর পর নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission