ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

উচ্চশিক্ষার আশা পূর্ণ হলো না ইবি শিক্ষার্থীর

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
সাজ্জাদ হোসেন নীর। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন নীর নামে এক শিক্ষার্থী অকালে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে শরীয়তপুরের নিজ বাড়িতেই সাজ্জাদ হোসেন নীর মৃত্যুবরণ করেন।

মামাতো ভাইয়ের বরাত তার বন্ধু ও বিভাগের সভাপতি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানান তার সহপাঠীরা। এ বিষয়ে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, সাজ্জাদ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স অধ্যয়নকালীন অসুস্থ থাকায় দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত ছিলেন। অনার্স শেষ করে তিনি আর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হননি। বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকার মেন্টরস কোচিং সেন্টারে আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন

সাজ্জাদের সহপাঠী বন্ধু জিহাদ বলেন, মৃত্যুর খবরটা ওর মামাতো ভাইয়ের কাছে জেনেছি। সাজ্জাদ খুবই প্রাণবন্ত ছিল। ক্রিকেট-ফুটবল সব খেলায় অংশগ্রহণ করত। মাস তিনেক আগে ঢাকায় দেখা হয়েছিল। ঢাকায় মেন্টোর্সে আইইএলটিএস–এর প্রিপারেশন নিচ্ছিল, বিদেশে যাবে বলে। ওর এই অকাল মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। আমরা মেনে নিতে পারছি না।

লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী বজলুর রহমান বলেন, সাজ্জাদ ভালো ছেলে ছিল, মিশুক, সবার সাথে মিশত। ও পড়াশোনা শেষ করে বাসায় চলে গিয়েছিল। তবে থার্ড ইয়ারের দিকে একটু মানসিক সমস্যা হয়েছিল ওর, একটু অসুস্থ ছিল। তারপর অবশ্য আবার সুস্থ হয়ে উঠছিল, ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। হঠাৎ করে মৃত্যুর খবরটা শুনতে পেলাম, শুনে খুবই মর্মাহত হলাম। দোয়া করি সাজ্জাদকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, আমি ক্লাসের সিআর (প্রতিনিধি)-এর মাধ্যমে সাজ্জাদের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে সে আগে থেকেই কিছুটা অসুস্থ ছিল। সাজ্জাদ অনার্স সম্পন্ন করলেও মাস্টার্স পরীক্ষায় বসেনি। তাদের ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন।
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য গ্রুপের বল সীমানায় আসার সূত্র ধরে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাতে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুই ব্যক্তি। 
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মারামারির ভিডিও ধারণ করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
আরও পড়ুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
নিখোঁজ ইবির ২ শিক্ষার্থীর সন্ধান ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রংপুরে শিক্ষক হত্যার ঘটনায় ইবি শিক্ষার্থীর প্রতিবাদ কর্মসূচি
ইবিতে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মুবারক র‍্যালি ও আলোচনা সভা