বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন 

গবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৫:৩০ পিএম


বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন 
ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে 'গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬'। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বেলুন উড্ডয়ন এবং বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বাদামতলা থেকে বেলুন উড়িয়ে ও র‍্যালী বেরিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালী বেরিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে শেষ হয়েছে। পরে অনুষ্ঠানের অতিথি এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে পিএইচএ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কেক কাটা, ডকুমেন্টারী প্রদর্শনী, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পর্ব। 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দসহ অন্যন্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission