বাকৃবি ছাত্রফ্রন্টের সভাপতি ওয়ালিদ, সম্পাদক জাবের

বাকৃবি সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৫:১৯ পিএম


বাকৃবি ছাত্রফ্রন্টের সভাপতি ওয়ালিদ, সম্পাদক জাবের
ছবি : আরটিভি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ মার্কসবাদী) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ  এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জাবের ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত ১৬তম সম্মেলনে ২১ সদস্যবিশিষ্ট শাখা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অমৃতা মন্ডল ও শামিমা শামিম লাভলী  সহ-সম্পাদক শতাব্দী কর, সাংগঠনিক সম্পাদক সবুজ পাল, দপ্তর সম্পাদক রাতুল হাসান, অর্থ সম্পাদক সৌমিত্র পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাফিজুর রহমান, গ্রন্থাগার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, স্কুলবিষয়ক সম্পাদক অনিন্দ্য সরকার, সমাজকল্যাণ সম্পাদক তুহিন বাবু, ক্রীড়া সম্পাদক লক্ষণ রায়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অন্তর ঢালী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আলীম, মাহবুবা নাবিলা, অর্ণব দাস, ওয়াকিল থানভী আশরাফ, মাহজাবিন রিফাত, মো. সোহান ও মাসরুল আহসান।

আরও পড়ুন

সম্মেলন উপলক্ষে ‘বিজয় একাত্তর’ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কে আর মার্কেট, জব্বারের মোড়সহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক গৌতম কর এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission