মাভাবিপ্রবিতে ডেটা অ্যানালিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা 

মাভাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৪:৫০ পিএম


মাভাবিপ্রবিতে ডেটা অ্যানালিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা 
ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ডেটা অ্যানালিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে 'বাংলায় শিখি'।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম,  প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, অধ্যাপক ড.  সৈয়দ মহিবুল হোসেন, ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. শিমুল শেখ।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা  পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রিফাত। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং  আয়োজক সংগঠনের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানে তথ্য বিশ্লেষণের দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

আরটিভি/ এসকেডি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission