শিক্ষার মানে আমূল পরিবর্তন আনার আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:৫৪ পিএম


শিক্ষার মানে আমূল পরিবর্তন আনার আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আরটিভি

রংপুর অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আনার কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এছাড়াও স্মরণসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং আরও অনেকে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে রাজপথে দাঁড়িয়ে ছিল। আবু সাঈদ প্রতিনিয়ত জন্মগ্রহণ করেন না; যুগে যুগে একজন করেই জন্ম নেন।

তিনি আরও বলেন, আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে মুক্তি করেছিলেন। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমি বলতে চাই, প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দিয়েছেন। সেই বাজেটের আলোকে আগামী দিনে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, রংপুর অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আনব।

তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যার রায় এখনো কার্যকর হয়নি। আবু সাঈদ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করব।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission