ইবিতে ‘জব কর্নার’ সংস্কারের দাবি শিক্ষার্থীদের

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৮:২৫ পিএম


ইবিতে ‘জব কর্নার’ সংস্কারের দাবি শিক্ষার্থীদের
উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। ছবি:সৌজন্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থিত ‘জব কর্নার’ সম্প্রসারণ ও আধুনিকায়নসহ সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে জমা দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই জব কর্নারটি বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেখানে তীব্র স্থান সংকট তৈরি হয়েছে।

তারা বলেন, প্রতিদিন অনেক শিক্ষার্থী আসন সংকটের কারণে পড়াশোনার সুযোগ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি প্রচণ্ড গরমের মধ্যেও সংকীর্ণ পরিবেশে গাদাগাদি করে পড়াশোনা করতে হচ্ছে, যা একটি স্বাস্থ্যকর ও মনোযোগী শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা জব কর্নারের পরিবেশ উন্নয়নে উপাচার্যের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

স্মারকলিপিতে তারা ৭টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— জব কর্নারের জন্য আরও একটি রিডিং রুম সংযোজন করা, শুক্রবারেও জব কর্নার খোলা রাখার ব্যবস্থা করা,‎ ‎আবাসিক হলসমূহের ছুটির সঙ্গে জব কর্নারের ছুটির ভারসাম্য রাখা, উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা, ‎রিডিং রুমে পর্যান্ত ডেস্ক ও উপযুক্ত আসবাবপত্র সংযোজন করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জব কর্নারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন করা।

স্মারকলিপি প্রদানকারী শিক্ষার্থীরা জানান, উপাচার্য শিক্ষার্থীদের সমস্যাগুলো পড়ে দেখছেন এবং বিবেচনা করে দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission