গণ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা শাহ আলম

গবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:২৪ পিএম


গণ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা শাহ আলম
গণ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম । ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ২৯ জুলাই ২০২৬ থেকে ২৮ জুলাই ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য প্রথমবারের মতো তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন এই দায়িত্বও সফলভাবে পালন করতে পারব বলে আমি আশাবাদী।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ছাত্র উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করব। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা এবং সুপরামর্শ প্রত্যাশা করছি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission