জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করলেন ছাত্রদলকর্মী

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১০:৫৮ পিএম


জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করলেন ছাত্রদলকর্মী
ছবি: আরটিভি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করলেন ছাত্রদলকর্মী নাইমুল ইসলাম মঈন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এমন সুযোগ করে দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

অনুষ্ঠানের আলোচনা সভা পর্ব শেষে দোয়া পরিচালনা শুরু হওয়ার আগে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কেউ দোয়া পরিচালনা করতে আগ্রহী কিনা জানতে চান। উপাচার্য বলেন, যারা সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মধ্যে কেউ আগ্রহী থাকলে দোয়া পরিচালনা করতে পারেন। 

এসময় আগ্রহ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাইমুল ইসলাম মঈন।

আরও পড়ুন

অনুভূতি প্রকাশ করে মঈন বলেন, উপাচার্য স্যার যখন এমন প্রস্তাব দিলেন, তখন অন্য কেউ হাত না তোলায়, আমি নিজেই আগ্রহ প্রকাশ করি। আমি ছোটোবেলায় মাদরাসায় পড়েছি। নিয়মিত তিলাওয়াত ও নামাজ চর্চায় থাকায় দোয়া পরিচালনা করতে পেরেছি। আন্দোলনকারী হিসেবে দোয়া পরিচালনা করে নিজের কাছেও ভালো লেগেছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission