গণমাধ্যমকে প্রকাশ্য হুমকি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ১১:০৪ এএম


গণমাধ্যমকে প্রকাশ্য হুমকি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার পক্ষ থেকে সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণতান্ত্রিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমের কোনো প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার পাওয়ার জন্য দেশে প্রেস কাউন্সিল ও প্রচলিত আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করে স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত করা যাবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এতে আরও বলা হয়, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মতপ্রকাশ গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি কিংবা ভয় দেখানোর চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানপ্রদত্ত অধিকার লঙ্ঘনের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরটিভি/আরএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission