রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির ইফতারে জ্যেষ্ঠ সাংবাদিকরা

শিল্প ও কর্মসংস্থানে রাজশাহী বিভাগ এখনো অবহেলিত

আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১১:১৩ পিএম


আরডিজেএডির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরডিজেএডি সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় সংগঠনটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য বক্তব্য দেন। 

সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, ‘পুরো উত্তরাঞ্চলকে এক ধরনের মরুকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা আমাদের অঞ্চলের জন্য ভবিষ্যতে খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এই পরিণতি থেকে রক্ষার জন্য এখন থেকেই সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরডিজেএডির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘শিল্প ও কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে রাজশাহী বিভাগের আট জেলা তথা উত্তরাঞ্চল এখনো অবহেলিত রয়ে গেছে। শিল্প কারখানার জন্য পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি। বিষয়গুলো সরকারের দৃষ্টিতে আনতে বা এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ দায়িত্ব পালন করা জরুরি।’

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন আরডিজেএডির প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পবন আহমেদ, দেশ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিজেএডির নির্বাহী কমিটির সহসভাপতি ফজলুল হক শাওন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইসহাক আসিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান, নির্বাহী সদস্য সালমা আফরোজ, চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ, আরডিজেএডির জ্যেষ্ঠ সদস্য ফেরদৌস মোবারক প্রমুখ। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission