শাহবাগে পানশালার সামনে যুবককে পিটিয়ে হত্যা

সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ , ০১:২৬ পিএম


শাহবাগে পানশালার সামনে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর শাহবাগে পানশালার সামনে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানালেন ডিএমপির রমনা ডিভিশনের উপকমিশনার মারুফ হোসেন সরদার।

বিজ্ঞাপন

রোববার মধ্যরাতে সাকুরা বারের সামনে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে সাকুরা কর্মীরাই এটা ঘটিয়েছে। এ ঘটনায় বারের একজন ব্যবস্থাপকসহ ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মারুফ হোসেন বলেন, নিহত জনির বয়স ৩২ বছর। তার বাসা মোহাম্মদপুর এলাকায়। এর বেশি এখনো জানতে পারিনি। রোববার মধ্যরাতে একদল লোক সাকুরা বারের সামনে তাকে পিটিয়ে আহত করে।

পরে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপ কমিশনার আরো বলেন, আমরা জানতে পেরেছি বার থেকে দৌঁড়ে এসে একদল লোক তাকে পেটায়। ভেতরেই কোনো একটি ঘটনা ঘটেছে, তবে এখনো আমরা নিশ্চিত নই। বারটি পুলিশের তত্ত্বাবধানে সাময়িক বন্ধ রাখা হয়েছে।

 

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission