থুতু ফেলা নিয়ে যা বলেছেন নবীজি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ , ০১:২৫ পিএম


থুতু ফেলা নিয়ে যা বলেছেন নবীজি
ফাইল ছবি

পশ্চিম দিকে থুতু ফেলতে হাদিসে নিষেধ রয়েছে। দেখা গেছে অনেকের বাসার বেসিন পশ্চিম দিকে করা। এখন প্রশ্ন হলো সে সময় পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলির পানি বা থুথু ফেলা যাবে কী?

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে যে, নবী কারিম (সা.)  কিবলার দিকে (দেয়ালে) ‘কফ’ দেখলেন। এটা তার কাছে কষ্টদায়ক মনে হলো। এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে গিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন—

তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে। অথবা বলেছেন, তার ও কিবলার মাঝখানে রব আছেন। কাজেই, তোমাদের কেউ যেন কিবলার দিকে থুথু না ফেলে। বরং সে যেন তার বাম দিকে বা পায়ের নিচে ফেলে। তারপর চাদরের আঁচল দিয়ে— তিনি তাতে থুথু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের ওপর ভাঁজ করলেন এবং বললেন, অথবা সে এরূপ করবে। (বুখারি, হাদিস : ৪০৫; মুসলিম, হাদিস : ৪৯৩; নাসায়ি, হাদিস : ৩০৮; আবু দাউদ, হাদিস : ৪৬০; ইবন মাজাহ, হাদিস : ৭৬২; আহমদ, হাদিস : ১১৬৫১; দারেমি, হাদিস : ৪১৩৯৬; সহিহ আল-জামি, হাদিস : ১৫৩৭, ইবনে হিব্বান, হাদিস : ২২৬৭)

আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে, ‘নবী কারিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি কিবলার দিকে থুথু ফেলল, সে কেয়ামতের দিন তার দুই চোখের মাঝে ওই থুথু নিয়ে উপস্থিত হবে। (সাহিহুল জামি, হাদিস : ৬১৬০)

এখন কথা হলো- পশ্চিম দিকে থুথু ফেলা যদি অনিচ্ছাকৃতভাবে হয়— তাহলে তা জায়েজ। ইচ্ছাকৃত তবে অসম্মান প্রদর্শনের নিয়তে নয়, এমন হলে মাকরুহ। সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় কোনো সমস্যা হবে না।

এ ছাড়াও বাসার বেসিন যেহেতু পশ্চিম দিকে করা, পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলির পানি বা থুথু ফেললেও অনেকটা পশ্চিম দিক হয়েই এগুলো করতে হয়, তাই অসম্মানের উদ্দেশ্য না নিলেও তা মাকরুহ হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission