শিশুর চোখ উঠলে যা করণীয়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ , ০১:৩০ পিএম


শিশুর চোখ উঠলে যা করণীয়
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ‘চোখ ওঠা’ বা কনজাংকটিভাইটিস বা চোখের প্রদাহ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বেড়ে গেছে এই সমস্যা। প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ এ রোগে আক্রান্ত হচ্ছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ছোট-বড় সবারই চোখ উঠতে পারে। রোগটি ছোঁয়াচে হওয়ায় শিশুদের এই সময়টা একটু বেশি খেয়াল রাখতে হবে, যাতে তারা সঠিক নিয়মগুলো মেনে চলে। তবে ঘাবড়ানোর কিছু নেই এটা একটি স্বল্পমেয়াদি রোগ, সঠিক নিয়ম মেনে চললে খুব দ্রুত সেরে যায়।

বিজ্ঞাপন

লক্ষণ

আক্রান্ত শিশুর চোখ লাল হয়ে যায়।

বিজ্ঞাপন

চোখের পাতা ফুলে যায়।

সারাদিন চোখে ময়লা জমে।

বিজ্ঞাপন

চোখ থেকে পানি ঝরবে।

চোখে ময়লা জমার কারণে ঘুম থেকে উঠলে চোখ আটকে যায়। 
অনেকের চোখের ওপরে পাতলা ঝিল্লির নিচে রক্তক্ষরণও হতে পারে। 

বিজ্ঞাপন

করণীয়
তুলা ভিজিয়ে শিশুর চোখ ভালোভাবে পরিষ্কার করুন।

চোখ ব্যথা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।

শিশুদের ঘরের বাহিরে না যেতে দেওয়াই ভালো।

শিশুর চোখ নিয়মিত পরিষ্কার রাখুন।

শিশুকে চোখে বেশি হাত দেওয়া থেকে বিরত রাখুন। 

একই রুমাল বারবার ব্যবহার করলে তা জীবাণুমুক্ত করে নিন। এ ছাড়া চোখে ব্যাকটেরিয়া ইনফেকশন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করতে হবে।

যে কাজগুলো করবেন না

চোখে বারবার পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। 

টিসু পেপার একবার ব্যবহার করার পর তা ফেলে দিতে হবে।

চোখ পরিষ্কার করার সময় শক্ত কাপড় ব্যবহার করবেন না।

শিশুর চোখে কোনো ধরনের কাজল বা কিছু দেওয়া যাবে না।

শিশুর হাত সব সময় পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি শিশুর চোখ ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission