ভিসা ছাড়াই যাওয়া যাবে যেসব দেশে

আরটিভি  নিউজ

সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ , ০৭:১১ এএম


পাসপোর্ট
ফাইল ছবি

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন ৪০টি দেশে।

ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি, দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। তবে শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হয় ই-ভিসা।

 

আসুন জেনে নেই, ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। দেশগুলো হচ্ছে, মালদ্বীপ, নেপাল, ভুটান, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, বলিভিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মোজাম্বিক, মাদাগাস্কার, মৌরিতানিয়া, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, গাম্বিয়া, সোমালিয়া,  টোগো, বাহামা, কেনিয়া, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, হাইতি, গ্রানাডা, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, কুক আইল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, কিরিবাতি এবং ভানুয়াতু।

এদিকে  শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। অর্থাৎ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চলতি বছর একধাপ এগিয়েছে বাংলাদেশ।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

এছাড়া এ বছরের সূচকে  ছয়টি দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন দেশগুলোর পাসপোর্টধারীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission