দিনাজপুর শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নপত্র ফাঁস রোধে থাকছে বিশেষ ব্যবস্থা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:৫৩ পিএম


এসএসসির প্রশ্নপত্র ফাঁস রোধে থাকছে বিশেষ ব্যবস্থা

আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বছরের তুলনায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষার প্রশ্নকোড দেওয়া হবে, সেই প্রশ্নকোডের বাইরে প্রশ্নপত্র খোলা যাবে না।

জানা গেছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এই শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা বেড়েছে ৭২টি, আর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার ৯২৩ জন। গত বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ এক হাজার ৩৫৯ জন।

বিজ্ঞাপন

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে ইতোমধ্যেই সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। নিজ নিজ জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে প্রশ্নপত্র। প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছে সবরকম নিরাপত্তা ব্যবস্থা।

সবরকম ব্যবস্থা গ্রহণ করায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও প্রশ্নপত্র ফাঁস রোধের মধ্য দিয়ে সম্পন্ন হবে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা বলে আশা প্রকাশ করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ।

বিজ্ঞাপন

তিনি জানান, অতীতের অভিজ্ঞতা থেকে প্রশ্নপত্র ফাঁস রোধে এবার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষার প্রশ্নকোড দেওয়া হবে, সেই প্রশ্নকোডের বাইরে প্রশ্নপত্র খোলা যাবে না। কেন্দ্র পর্যন্ত প্রশ্নপত্র সরবরাহের কাজে যারা নিয়োজিত থাকবেন, তাদের ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission