জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০৬:০৭ পিএম


জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ ও ডিগ্রি (পাস) প্রথম বর্ষের আগামী ৮ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী ৯ মে এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ১৪ মে অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তাই একই দিনে ভোটগ্রহণ এবং উল্লিখিত পরীক্ষা কার্যক্রম একসঙ্গে চালানো অসম্ভব বলে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission