হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০২:০২ পিএম


হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর মো. শাজাহান (৪৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার কদমতলীতে। শনিবার (২৫ মে) তিনি মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ছয়জন হজযাত্রী মারা গেলেন। 

রোববার (২৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission