রাত ১টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৯:০৯ পিএম


রাত ১টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস
ফাইল ছবি

দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ মে) দিনগত রাত ১টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিলোমিটার অথবা তার চেয়ে বেশি বেগে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ৪ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission