স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরটিভি নিউজ  

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৮:৩০ এএম


স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ।

বুধবার (২৫ জুন) এই সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিতি ছিলেন কোম্পানির ১০ জন পরিচালক।

তারা হলেন, মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, তাস্মিয়া রহমান, ফারিয়া রহমান, হাসনাত মোশাররফ, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন সরকার।

এ ছাড়াও কোম্পানির উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডারসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ কাউছার মুন্সী।

সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন এবং ১০% নগদ লভ্যাংশ প্রদান অনুমোদিত হয়। সভায় স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডকে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স পিএলসি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।


আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission