ভুল জায়গায় ‘ইনশাআল্লাহ’ প্রয়োগ হলে গুনাহ হবে

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ , ১২:৫২ পিএম


ভুল জায়গায় ‘ইনশাআল্লাহ’ প্রয়োগ হলে গুনাহ হবে

 ‘ইনশাআল্লাহ’ শব্দের অর্থ হলো, ‘যদি আল্লাহ চান’ (তাহলে আমি কাজটি করব বা কাজটি হবে)। কথা ও কাজে ‘ইনশাআল্লাহ’ ব্যবহার ইসলাম ও মুসলমানদের সংস্কৃতি, যা আল্লাহ কুরআনে মুমিনের জন্য বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তুমি কখনো কোনো বিষয়ে এ কথা বোলো না যে, আমি এটি আগামীকাল করব—‘ইনশাআল্লাহ’ কথাটি না বলে। যদি (কথাটি বলতে) ভুলে যাও, তাহলে (যখনই তোমার স্মরণে আসবে) তোমার রবকে স্মরণ কোরো এবং বোলো, সম্ভবত আমার রব আমাকে এর (গুহাবাসীর বিবরণ) চেয়ে সত্যের নিকটতর পথনির্দেশ করবেন।’ (সুরা কাহফ, আয়াত : ২৩-২৪)

বিজ্ঞাপন

মুসলমানরা যেসব শব্দ বেশি ব্যবহার করে, তার মধ্যে একটি হলো ‘ইনশাআল্লাহ’।  পবিত্র কুরআনে বলা হয়েছে কয়েকজন নবীও এ পরিভাষা ব্যবহার করতেন। হজরত ইয়াকুব, শোয়াইব, খিজির ও ইসমাইল (আ.) কথা বলার সময় ‘ইনশাআল্লাহ’ ব্যবহার করেছেন।

একবার হজরত মুসা (আ.) সৃষ্টিজগতের গোপন রহস্য সংক্রান্ত বিভিন্ন জ্ঞান অর্জন করতে চাইলেন। এ লক্ষ্যে তিনি খিজির (আ.)-এর শিষ্যত্ব গ্রহণ করার দরখাস্ত করেন। তখন খিজির (আ.)  বলেন, ‘আমি নিশ্চিত যে আমার সঙ্গে থাকার ধৈর্য আপনার নেই।’ এ কথার জবাবে মুসা (আ.) বলেন, ‘ইনশাআল্লাহ’ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। (সুরা কাহফ, আয়াত : ৬৭-৬৯)

বিজ্ঞাপন

কুরবানির ঐতিহাসিক ঘটনা প্রায় সবার জানা আছে। ইবরাহিম (আ.) যখন তার ছেলে ইসমাঈল (আ.)-কে সম্বোধন করে বলেন, ‘হে বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবেহ করছি। এবার চিন্তা করে বলো, তোমার অভিমত কী?’ এমন ভয়ঙ্কর স্বপ্নের কথা শুনেও ইসমাঈল (আ.) স্বাভাবিক স্বরে বলেন, “আব্বাজান! আপনি সেটাই করুন। ‘ইনশাআল্লাহ’ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন।” (সুরা সাফফাত, আয়াত : ১০২)

ইনশাআল্লাহ শব্দ ব্যবহারে সতর্কতা

বিজ্ঞাপন

কেউ যদি বলে, ‘ইনশাআল্লাহ’ ভালো আছি। তাহলে এ বাক্যটির ব্যবহার অশুদ্ধ হবে। কারণ, ‘ইনশাআল্লাহ’ ব্যবহার হয় কেবল ভবিষ্যতের ক্ষেত্রে।

বৈধ কাজে ‘ইনশাআল্লাহ’ বলা ফজিলতপূর্ণ। এতে সওয়াব পাওয়া যাবে। কিন্তু অবৈধ কোনো কাজ করার ব্যাপারে ‘ইনশাআল্লাহ’ জায়েজ নেই। চুরি, ডাকাতি, ব্যভিচার, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যাবতীয় অপরাধ ও অনৈতিক কাজে ‘ইনশাআল্লাহ’ বলা সম্পূর্ণ হারাম।

বিজ্ঞাপন

আরো পড়ুন : 

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission