ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনের ওপর হামলা, আটক ৫

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আসার সময় ওয়্যারলেস গেটে এলে সন্ত্রাসীর প্রথমে গাড়ির গতি রোধের চেষ্টা করে। এ সময় ডিএমডি টিপু আলমকে বহনকারী গাড়ির চালক দ্রুত গাড়িটি বৈশাখী টেলিভশনের সামনে নিয়ে আসে। গাড়ি থেকে নামার সাথে সাথে টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটে। আগে থেকে ওৎ পেতে থাকা ২৯-২৫ জন সন্ত্রাসী তাকে অপহরণের চেষ্টা করে।

এসময় ডিএমডির ডাক-চিৎকারে টেলিভিশনের নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন ছুটে এলে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। হাতে-নাতে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হামলায় আহত টিপু আলম মিলনকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বনানী থানায় অপহরণ করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভিকে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যান্য সন্ত্রাসীদের আটকের জন্য অভিযান চলছে।

আরটিভি/ ডিসিএনই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু
শুরু হচ্ছে যাচ্ছে সংবাদভিত্তিক টেলিভিশন ‘বিটিভি নিউজ’র যাত্রা। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচার শুরু করছে চ্যানেলটি। এদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে জানানো হয় খবরটি। ‘বিটিভি নিউজ’র লোগো প্রকাশ করে ওই পোস্টে বলা হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’।  বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন ‘বিটিভি’। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু হয় চ্যানেলটির। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন করপোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয় এটি।  দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার মাধ্যমে বিটিভির অনুষ্ঠান দেখতে পাচ্ছে। বর্তমানে বিটিভিতে বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারিত হয়। এবার শুধু সংবাদের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে যাত্রা শুরু করছে বিটিভি নিউজ।  আরটিভি/এইচএসকে/এআর  
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অস্থায়ী পাসের মাধ্যমে তারা সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে রোববার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করলেও অনুমতি মেলে দুপুরে। সোমবার প্রায় ২০০ সাংবাদিকের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। এদিন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেছিলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। সোমবার থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। এ ছাড়া রোববার দুপুরে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।’ আরটিভি/এফএ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।  রোববার (২৯ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্স সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ  উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে। এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্তকে আমরা সুবিবেচনাপ্রসূত মনে করি না। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলেও জানায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স। আরটিভি/আরএ/এস
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের
সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড অনির্দিষ্টকালের জন্য বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একইসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ আহ্বান জানান। এতে বলা হয়েছে, গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল করেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হলে পেশাদার সাংবাদিকদের তথ্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে ডিআরইউ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে এবং নিয়মিত সচিবালয়ে যাতায়াত করতে পারেন, তা দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডিআরইউ নেতৃবৃন্দ। আরটিভি/এমএ-টি
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির ১৫তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৫’ পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের সিলেকশন রাউন্ড শেষ হয়েছে।  শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে আরটিভি’র বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০০-এর অধিক কোরআনের হাফেজ এই সিলেকশন রাউন্ডে আসেন।  সিলেকশন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান, হাফেজ ক্বারী আবু রায়হান, হাফেজ ক্বারী নুরুজ্জামানসহ আরও অনেকে। অডিশন শেষে প্রতিযোগী, ওস্তাদ ও বিচারকদের অংশগ্রহণে একটি র‌্যালির আয়োজন করা হয়। আরটিভি/এফএ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ