কানাডা থেকে ৫০ দিন পর দেশে ফিরলেন হানিফ

আরটিভি নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২০ , ০৪:৩৯ পিএম


mahbub ul alam hanif
মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কানাডা থেকে প্রায় পঞ্চাশ দিন পর দেশে ফিরেছেন।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) ভোর পাঁচটার সময় একটি ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হানিফ। তার ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

গেলো ১৯ জুন বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন তিনি।  কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা।  এছাড় কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন তার স্ত্রী ও দুই ছেলে তাদের সাথেও দেখা করতে যান তিনি।  

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে বিদেশ ভ্রমণে যান।

এসএ/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission