ধন্যবাদ বিএনপি নেত্রীকে : শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ , ০৬:১৮ পিএম


ধন্যবাদ বিএনপি নেত্রীকে : শেখ হাসিনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ভারতে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী নাকি বলেছেন আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে প্রতিরক্ষা ‍চুক্তি করেছে। তিনি যেহেতু বলেছেন- আমরা আরো এক মেয়াদ ক্ষমতায় থাকবো, সেজন্যে তাকে ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন

খালেদা জিয়া ও বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী কী বলবেন সেটা নিয়ে আমার কিছু যায়-আসে না। কারণ আমার সংবাদ সম্মেলনের পরই তো তাদের ঘ্যানর ঘ্যানর শুরু হবে। তাই এসব নিয়ে আমার কিছু যায়-আসে না।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বার্থে রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে এসেছে। কারণ শেখ হাসিনা দেশ বিক্রি করতে নয়, দেশের স্বার্থ রক্ষা করতে জানে। আসলে দেশ বিক্রি করে তারাই, যারা উড়ে এসে জুড়ে বসে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি করিনি। যেসব চুক্তি হয়েছে সব সময়মতো জানতে পারবেন। দেশের স্বার্থবিরোধী গোপন চুক্তি করেছে বিএনপি। তারা চীনের সঙ্গে কী চুক্তি করেছে সে বিষয়ে এখনও কি কেউ কিছু জানতে পেরেছেন?’

পানি ছাড়তে হবে, আটকে রাখতে পারবে না: শেখ হাসিনা

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে লুকোচুরির কিছু নেই

এইচটি/ সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission