লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাফিয়া রহমান। তিনি বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় আসেন।
বিএনপি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
জাফিয়া রহমান লন্ডন থেকে সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দাদির কাছে চলে আসেন। এর আগে খালেদা জিয়া হাসপাতালের আইসিওতে থাকার সময় প্রায় আড়াই মাস ঢাকায় অবস্থান করেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।
খালেদা জিয়া ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন।




