সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় সাড়ে ৩ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এ তথ্য আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগ এর মহাপরিচালক মইনুল খান।
গোয়েন্দা কর্মকর্তা মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, রোববার সকালে আবুধাবি থেকে ওই যাত্রীরা সিলেট অবতরণ করেন। এরপর সেখান থেকে তারা বিমানে ঢাকায় আসার পথে সিলেট বিমানবন্দরে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় সোনাগুলো জব্দ করে গোয়েন্দারা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি শুল্ক গোয়েন্দারা।
তাদের ফ্লাইট নম্বর ছিল বিজি১২৮ এর সিট ৪৫সি। জব্দ করা সোনার দাম প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
আর/সি





